ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

Link Copied!

সাতক্ষীরায় ফল ও সবজির সংগ্রহোত্তর ক্ষতি কমানো ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) সকালে সদরের খামারবাড়ির সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ আমজাদ হোসেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) ইকবাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ জামাল উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান খান, অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. সালাউদ্দিন পলাশ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হাসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. তকিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, আশাশুনি উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।