ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে মাকে বাঁচাতে সন্তানদের আকুতি

Link Copied!

চোখের সামনে বিছানায় পড়ে কাতরাচ্ছেন মা, টাকার অভাবে মায়ের সঠিক চিকিৎসা করতে পারছেন না বাবা, তাইতো মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন সন্তানেরা। দীর্ঘ ৩ মাস রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসার পর দুর্গারানীর ধরা পড়েছে লিভার ক্যান্সার। স্বামী শিবুদাসের  অভাবি সংসারে ছোট ছোট তিনটি সন্তান। একদিকে তিন সন্তানের ভরন পোষন অন্যদিকে লিভার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছেন শিবু। শিবুর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে। গৃহহীন হওয়ায় ৪ জমিতে  সাবেক সরকারের দেয়া একটি আশ্রয় প্রকল্পের ঘর পেয়ে  বসবাস করলেও চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন স্ত্রী দুর্গারানী বলতে পারেন না কথা। মায়ের এমন রোগের চিকিৎসার জন্য মাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন দুর্গারানীর ছোট্ট সন্তানেরা।শিবু ও দুর্গা রানীর ছেলে অর্ণব জানান, আমার বাবা রবিদাস হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় তার আয় ইনকাম খুব সীমিত, যে আয় করে সে আয় দিয়ে আমাদের সংসারই চলে না, কিন্তু এখন আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত, আমার বাবা পক্ষে এ রোগের চিকিৎসা করা সম্ভব না। তাই আমার মাকে বাঁচাতে এদেশের সবার সহযোগিতা কামনা করছি। সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে শিবুর বিকাশ নাম্বারটিতে ০১৭৪০০৮৫৪১১ সাহায্য পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। এলাকাবাসী মুসা কালাম ও মিলি জানান, শিবু আমাদের রবীন্দ্র সম্প্রদায়ের প্রতিবেশী, কিছুদিন আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার পর এখন শুনতে পারছি তার স্ত্রীর লিভার ক্যান্সার হয়েছে, সমাজের  দানশীল  ব্যক্তিরা ও সরকার যদি চিকিৎসার জন্য একটু সহসহযোগিতা করে তাহলে মনে হয় শিবুর স্ত্রী বেঁচে যাবে। দূর্গা রানীর স্বামী শিবু জানান, সারাদিন মানুষের জুতা সেলাই করে যা আয় হতো তা দিয়ে এতদিন কোন ভাবে সংসার চলে যেত, কিছুদিন ধরে স্ত্রী অসুস্থ থাকলেও কোনোভাবেই চিকিৎসা চালাতাম। কিন্তু এখন আমার স্ত্রীর লিভার ক্যান্সার ধরা পড়েছে, যার ব্যয় বহন করা আমার পক্ষে অসম্ভব। সমাজের বিত্তবান ও সরকারের কাছে চিকিৎসার জন্য তিনি সহযোগিতা কামনা করেছে।