ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

Link Copied!

কক্সবাজার এর মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী। আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটককৃত সন্ত্রাসী শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌসদস্যগণ তাকে ধরে ফেলেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়। আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।