ঢাকাWednesday , 18 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ৭০ বছরের বৃদ্ধার রহস্যজনক মৃত্যু অভিযোগ

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাড়ির পাশে নিজ পুকুরে জমেলা খাতুন (৭০) বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জমেলা খাতুন কালিহাতী উপজেলা বীরবাসিন্দা গ্রামের মৃত আব্দুল বাছেদের স্ত্রী। বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বীরবাসিন্দা গ্রামে জমেলা খাতুনের লাশ বাড়ির পাশে নিজ পুকুরে পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয় স্থানীয়রা। পরে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থল থেকে জমেলা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের মেয়ে সালমা আক্তার জানান, তার মা দীর্ঘদিন যাবত একাই বাড়িতে একটি ঘরে বসবাস করতেন। পরিকল্পিতভাবে কেউ শরীরের স্বর্ণালংকার নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন। তবে রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েও মরতে পারে অথবা কেউ মেরে পানিতে ফেলে দিতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। সকল বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।