ঢাকাTuesday , 17 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সকলের জন্য জেলা প্রশাসনের দ্বার খোলা থাকবে: ডিসি মাদারীপুর

Link Copied!

জেলায় মাদক-সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সমাজের যে কোনো অপশক্তি রুখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন মাদারীপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নবাগত জেলা প্রশাসক মোছা, ইয়াসমিন আক্তার বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ভূমি রেজিস্ট্রি, পাসপোর্ট অফিসসহ যেখানে অনিয়মের ফলে জনসাধারণ দুর্ভোগ সৃষ্টি হবে, সঠিক তথ্য পেলে সেখানেই ব্যবস্থা নেয়া হবে। কোনো ভাবেই অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেয়ার সুযোগ নেই। এর জন্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই জেলার কর্মরত সাংবাদিকদের অনুরোধ করছি, যে কোনো বিষয় ডিসি অফিসকে অবহিত করবেন। তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয় সকলের জন্য দ্বার খোলা থাকবে। যে কারো অভিযোগ থাকলে সরাসরি আমাকে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে পারবেন। বিআরটিএ, এজি অফিসসহ কেউ ঘুষ চাইলে বিষয়টি জানাতেও অনুরোধ করেন তিনি। তবে জেলার কর্মরত সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. তানিয়া ফেরদৌস, এনডিসি রিজভী আহমেদ সবুজ প্রমুখ।