বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যেদিন দেশের মানুষ ভোট দিতে পারবে। ভোটার অধিকার ফিরে পাবে সেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগ বিএনপির উদ্যোগে রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এক সমাবেশে তিনি এইসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশের জনগণ ও বিরোধী দলের নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে যে অন্যায় অবিচার সহ্য করেছে এবং যে আশায় ছিল তা পূরণ হয়েছে। শেখ হাসিনা শুধু পালায় নাই, তার নাম নিশানা সারা বিশ্বে থেকে মুছে গেছে। আওয়ামী লীগ এখন এতিম হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর সারা দেশে প্রত্যেকটি সেক্টরে লুটপাট করেছে। সাধারণ জনগণকে অন্যায় অবিচারে হত্যা করেছে জুলুম করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, যারা উচ্ছৃঙ্খলা করবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। দলের কেউ উশৃংখলা করলে শয়তানি করলে সে দায়ভার দল কিন্তু নেবে না। আর যারা উশৃংখলা করবে তারা বিএনপিকে ভালোবাসে না বা তারা বিএনপির কেউ না। তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় যাই নাই। ক্ষমতায় যেতে হলে জনগণের মন জয় করতে হবে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। যেদিন দেশের মানুষ ভোট দিতে পারবে। ভোটার অধিকার ফিরে পাবে সেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে থেকে বিএনপির পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ মহানগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

