ঢাকাSunday , 15 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১২

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি সড়কের বনখুর নামক স্থানে রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, জয়পুরহাট থেকে হিলি গামী একটি যাত্রীবাহী বাস রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার অধীন বনখুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার শিকার হওয়া বাসের ভেতর থেকে ১২ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কেউ মারা যায়নি বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।