ঢাকাSunday , 15 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক হুইপ-স্বপনসহ ৭০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা

Link Copied!

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জয়পুরহাটসহ সারা বাংলাদেশে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও আওয়ামী লীগের ৭০৪ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় মামলা হয়েছে। শনিবার (১৪সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ওসি খালিদ হোসেন।
এর আগে ওইদিন বিকেলে কেন্দ্রিয় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বাদী হয়ে পল্টন থানায় এ মামলাটি করেন। মামলার এজাহারে ১/ গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম ২/ মতি রহমান গাজীপুর মহানগর আওয়ামী লীগ ৩/ আলিমুদ্দিন সিনিয়র সহ-সভাপতি গাজীপুর মজিবুর রহমান বেনসন ৪/ রিপন সরকার ৫/ শওকত হোসেন মন্ডল ৫/ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ৬/ আব্দুস সাত্তার মোল্লা ৭/ মীর মোহাম্মদ ওসমান গনি ৮/ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটসহ সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৭০৪ জনের নাম উল্লেখ করে ১০,০০০ থেকে ১২,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ শে অক্টোবর ২৩ নয়াপল্টন পার্টি অফিসের সামনে আনুমানিক ২ টার সময় ঢাকার পল্টন থানাধীন ভিআইপি রোডে প্রবেশ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান। হামলাকারীরা বিএনপি কার্যালয়ে তালা, দরজা-জানালা, ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভাঙচুর করা আসবাব বাইরে বের করে সেগুলোতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক ক্ষতি হয়। এ ব্যপারে পল্টন থানার ওসি খালিদ হোসেন বলেন, মামলায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে৷