ঢাকাSaturday , 14 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তিকারীদের অপসারণ ও উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে শনিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে এ মানববন্ধন করে এ সময় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার নিলুফা বেগম, সুফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স সোহানা খাতুন, শায়লা জাহান, মিডওয়াইফ ফেন্সী, মিথিলা প্রমূখ। পরে মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ চাই। তাদের অপসারণ করা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দেয়া হয়। এছাড়া উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিও জানান তারা।