ঢাকাSaturday , 14 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্টুনে মিলল দুই নবজাতকের মরদেহ

Link Copied!

নোয়াখালীর সদর উপজেলা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টুন পড়ে থাকতে দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ২ নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টুন থেকে উদ্ধার করে। সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহগুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে ১টি ছেলে ও ১টি মেয়ে নবজাতক ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।