ঢাকাThursday , 12 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভাজনে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে না: হাসনাত আবদুল্লাহ

Link Copied!

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।হাসানাত আব্দুল্লাহ বলেন, ছাত্র-জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে সকলের পরিচয় হবে বাংলাদেশ। রাষ্ট্র বিনির্মার্ণের কাজে অনেক বাধা আসবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারো সাথে কখনোই আপোষ করবো না। ‘রাষ্ট্র পুনর্গঠনে পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন’ মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের সাথে ছাত্রদের সম্পর্ক হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় কথা বলেন আন্দোলনে শহীদ সাকিবের পিতা, শহীদ তানভীরের চাচা তারেক আজিজসহ আন্দোলনে গুলিবিদ্ধসহ আহত কয়েকজন ছাত্রছাত্রী। সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।