ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারের মতবিনিময়

Link Copied!

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামানের সাথে মাদারীপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারে কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা হয়। পুলিশ সুপার এর আগে খুলানায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত), কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার মোঃ মুরসালিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং মাদারীপুর জেলা সাংবাদিক কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ সাইফুজ্জান বলেন, মাদারীপুর জেলাকে একটি সু-শাসন সৃষ্টি করার লক্ষ্যে , চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ নির্মল করার প্রত্যায় ব্যাক্ত করেন। তিনি আরও বলেন, আমি যতদিন মাদারীপুর জেলায় থাকবো,ততদিন আপনাদের সাথে আমারও জেলা এটা। আমি সাধারণ মানুষের সেবা করার উদেশ্যে এখানে আসছি। আশা করছি আগের চেয়ে ভালো কিছু করতে চাই। এবং সাংবাদিকদের সাথেও জেলা পুলিশের সুসম্পর্ক থাকবে। কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে জেলা পুলিশকে সার্বিক সহযোগিতা করার প্রত্যায় ব্যাক্ত করা হয়।