ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই খুন

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মিরান শেখ ও জিয়াউর রহমান শেখ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন। পথে আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।