ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে আটক নেত্রকোনার সাবেক মেয়র

Link Copied!

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার কথা জানিয়েছে নেত্রকোনা পুলিশ। পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন। বেলা দুইটার দিকে জেলা পুলিশ সুপার জানান, তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। মেয়রের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা রয়েছে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করতেন।তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান নেত্রকোনা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন।