ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ বছর পর সচল ত্বকী হত্যা মামলা, ৩ জন রিমান্ডে

Link Copied!

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নাম থাকা ৩ জনকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব-১১। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ জনকেই ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামছুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত মামুন ও শাওন এবং মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তাররকৃত কাজলের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেপ্তার মামুন ও শাওনের এবং মঙ্গলবার গ্রেপ্তার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি ত্বকী। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর লাশ পাওয়া যায়।