ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাবেক এমপি এসএম কামাল হোসেন ও মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে মামলা

খুলনা ব্যুরো
September 10, 2024 9:48 pm
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার রাকিবুল ইসলাম, ডিসি মোল্লা জাহাঙ্গীর, ডিসি (সিটিএসবি) রাশেদা বেগম, তৎকালীন এডিসি সোনালী সেনসহ পুলিশের ১৬ কর্মকর্তা, সাবেক এমপি এসএম কামাল হোসেন ও মন্নুজান সুফিয়ানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন । আদালতের বিচারক মোহাম্মদ আল আমিন মামলাটি আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আগামী ১০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ প্রদান করেছে। মামলার আসামীরা হলেন কেএমপির সাবেক এডিশনাল কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডিসি (সিটিএসবি) রাশিদা বেগম, এসি সোনালী সেন, এডিসি (সিটিএসবি) মনিরা খাতুন, এসি ভাস্কর সাহা, ডিবির ওসি মিজান, এস আই শওকত (ডিবি), কনস্টেবল সানা মিয়া (ডিবি), খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন, এস আই মিঠু দত্ত, এএসআই সঞ্জয়, এএসআই কুমারেশ, এস ই সেলিম হোসেন (ডিবি), এসআই রত্নেশ্বর মন্ডল, এসআই অরূপ কুমার মন্ডল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এসএম কামাল হোসেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান, কেসিসির ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহসহ ৮৬ জন। অজ্ঞাত আরো ১০/১২ জনকে এ মামলায় আসামী করা হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল প্রচারণা শেষে তার বাড়ি যান। সেখানে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের কর্মীরা গাড়ি ভাঙচুর ও গুলি বর্ষণ করে। পুলিশের প্রত্যক্ষ মদদ তারা এ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। এ কারণে এই মামলাটি দায়ের করা হয়েছে। আদালত নালিশী মামলাটি গ্রহণ করেছেন এবং কেএমপি কমিশনারকে বিষয়টি তদন্ত করে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।