ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বিমান বাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

Link Copied!

বন্যাকবলিত ফেনীর বিভিন্ন দুর্গম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর উদ্যোগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজী উপজেলাস্থ বরাইয়া গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ ছাড়াও বন্যাকবলিত উক্ত দুর্গম এলাকা সমুহের জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য যে, বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে।