ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে ১০ দিনের রিমান্ডে

Link Copied!

পাবনার ঈশ্বরদীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের মামলায় যুবলীগ নেতা শিরহান শরীফ তমালকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঈশ্বরদী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনা চিফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি। এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।