ঢাকাMonday , 9 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে শিক্ষার্থীদের হামলার ঘটনায় ২ শ্রমিকের জেল!

Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে ট্রাক শ্রমিকরা। এতে আসমাউল নামে এক ছাত্র আহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় জড়িত দুই শ্রমিককে ১ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদ পলাশ চত্তরে এ ঘটনা ঘটে। জানা যায়, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের বদলী প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন শেষ করে যাওয়ার পথে পলাশ চত্বরের সামনে তাদের সাথে থাকা মেয়েদেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করে এক শ্রমিক। এতে ছাত্রদের সাথে বাকবিতন্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে ছাত্রদের উপরে ট্রাক শ্রমিকলীগের জিয়াসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এতে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের আসমাউল নামে এক ছাত্র গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ভূঞাপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ২ ঘন্টার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা। পরে বিকেলে শ্রমিক নেতা জিয়া সহ দুই শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ।