ঢাকাMonday , 9 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর ৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে পৌর এলাকার গুচ্ছগ্রামে অভিযানে চালিয়ে ৩ টি অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। সোমবার (৯ সেপ্টম্বর) শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গুচ্ছ গ্রামে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মৃত মকবুল হোসের পুত্র নজরুল ইসলামের ঘর থেকে ১ টি ওয়ান শুটার পাইপ ও ৬ রাউন্ড কার্তুজ, শফিকুল ইসলামের পুত্র শাহাদৎ ঘর থেকে ১টি ওয়ান শুটার পাইপ ৭ রাউন্ড কার্তুজ এবং সোলেমানের ছেলে ছামাদ আলীর শয়ন কক্ষে থেকে ১ টি ওয়ান শুটার ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় । তবে ৩ জনের কাউকে আটক করা সম্ভব হয়নি। এগুলো সব অবৈধ অস্ত্র। তারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ।৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে।