ঢাকাSunday , 8 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

Link Copied!

জেলার কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে অটোরিকশা চালকসহ ছয়জন নিহত হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ থানার ভাটরা গ্রামের মৃত নুর বক্সের দুই ছেলে রেজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০), একই গ্রামের মৃত আলহাজ মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), নুরুজ্জামান, তারেক ও রায়গঞ্জের বাসিন্দা রাশেদুল ইসলাম। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস মাইক্রোবাস ঘটনাস্থলে সিরাজগঞ্জ থেকে পৌঁছলে নলকাগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরুজ্জামান, তারেক ও রাশেদুল নামে তিনজন মারা যান। এছাড়াও গুরুত্বর আহত তিনযাত্রীকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়।
শহীদ এম. মনসুর আলী হাসপাতালের চিকিৎসক আবরার ফাইরাজ লাবিব জানান, তিনজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হলে রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং একজনকে নর্থবেঙ্গল হাসপাতালে পাঠানো হয়। নর্থবেঙ্গল হাসপাতালের চিকিৎসক ডা. নিয়ামুল হক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।