বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ ত্রাণের অর্থ গ্রহণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আব্দুর রকিব মলিক, অধ্যাপক মনিরুল হক বাবুল ও কেএম আশরাফুল আলম নান্নু প্রমূখ। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে নেতাকর্মীদের সহায়তায় খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

