ঢাকাSaturday , 7 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে রোকসানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। এ সময় গুরুতর জখম করা হয় তার মেয়ে জান্নাতকে (৫)। শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ। নিহত রোকসানা বরগুনার আমতলীর তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে ও আনিছের বাড়ি বরিশাল সদর এলাকায়। এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কিছুদিন ধরে স্ত্রী মোবাইলে প্রেমে আসক্ত হয়েছে এমন সন্দেহ করে আসছেন স্বামী। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে শনিবার সকালে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। এসময় কুপিয়ে জখম করা হয় তার মেয়েকে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।