ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিজিৎ হত্যায় প্রধান সন্দেহভাজন ফারাবী আটক

Link Copied!

Farabiনিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যায় প্রধান সন্দেহভাজন আসামি ফারাবী শফিউর রহমানকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরায় র‌্যাব সদর দপ্তরে দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এর আগেও শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে আটক হন ফারাবী শফিউর রহমান। পরে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজু ভাস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পড়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খুলে নিয়ে গেছে।
এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ। আর গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একইভাবে খুন হলেন অভিজিৎ রায়।
উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।