ঢাকাSaturday , 7 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

Link Copied!

পাবনার ঈশ্বরদী থেকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৮) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।