ঢাকাThursday , 5 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রঘোনা-রাইখালীতে ৫ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক

Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল ৫ দিন পর যাতায়াত স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে। এর আগে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে ৪ থেকে ৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা কমে আসায় কর্ণফুলী নদীর স্রোত কিছুটা কমেছে।ফলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।ফেরি চলাচল ৫দিন বন্ধ থাকায় সকল ধরনে ব্যবসা-বাণিজ্য ধস নামে।ফেরি চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসে। ফেরি কতৃপক্ষের ইজারদার মো. শাহজাহান জানান, কাপ্তাই বাঁধের গেইটে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে গত ৪-৫ দিন বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। বর্তমানেও নদীতে স্রোত আছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল পুনরায় স্বাভাবিক করা হয়েছে।
সওজ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যার ফলে রাঙামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর গাড়ি চলাচল যাতায়াত পুনরায় চালু হলো।