ঢাকাTuesday , 3 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার

Link Copied!

রাষ্ট্রয়ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে ৩বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদেরপরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।