ঢাকাTuesday , 3 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিবারের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, ব্যাংকে টাকা শত কোটিরও বেশি

Link Copied!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া আরও ২০০ কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তবে আসাদুজ্জামান খান ও তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। তাদের ব্যাংক হিসাবেই শত কোটি টাকার বেশি পাওয়া গেছে। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যেকোনো দিন কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযুক্ত ব্যক্তিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।