ঢাকাMonday , 2 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলার দুর্ধর্ষ ডাকাতসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র আটক করেছে কোস্ট গার্ড

Link Copied!

ভোলার মেঘনা নদীর বঙ্গের চরে দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র সহ আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে। পরবর্তর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর সোমবার রাত ১টা হতে ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতঃপর উক্ত এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্তানায় ঘন্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসনকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়। আটককৃত ডাকাতরা ভোলা জেলার সদর উপজেলাধীন ধনিয়া ৭ নং ওয়ার্ড এবং চরমনিষা ৬ নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালাম এর ছেলে। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।