ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের লুট হওয়া অস্ত্রের ৩ হাজার ৮০০টি উদ্ধার

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের ৩ হাজার ৮৮০টি ফেরত পেয়েছে পুলিশ। এ ছাড়া লুট হওয়া বিপুল পরিমাণ গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত লুট হওয়া ৩ হাজার ৮৮০টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলি ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড, টিয়ারসেল ২২ হাজার ২০১টি এবং সাউন্ড গ্রেনেড ২ হাজার ১৩৯টি উদ্ধার করা হয়েছে।