ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক ব্যবস্থাপনা চালু

Link Copied!

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য কমিউনিটি ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার থেকে ঢাকার ব্যস্ততম তিনটি টার্মিনালে এই সেবা চালু করা হয়েছে।
প্রতিটি টার্মিনালে ২০ জন করে কমিউনিটি ট্রাফিক সদস্যরা স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করবেন। টার্মিনালগুলোতে চালকদের রেষারেষি, আড়াআড়ি করে গাড়ি রাখার কারণে অনেক সময় কোনো যানবাহন বেরও হতে পারে না আবার প্রবেশও করতে পারে না। এতে যানজটের সৃষ্টি হয়। তাই এই সমস্যার সমাধান করতে সড়ক পরিবহন মালিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. সাইফুল আলম মানবজমিনকে বলেন, পরীক্ষামূলকভাবে আমরা ঢাকার সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও গুলিস্তান সিটি টার্মিনালে এই সেবা চালু করেছি। যদি এতে সফলতা আসে তবে পর্যায়ক্রমে আমরা ঢাকার সব টার্মিনালে চালু করবো। পরিবহন শ্রমিকদের মধ্যে যারা বিনা পারিশ্রমিকে কাজ করতে আগ্রহী এবং বাইরে থেকেও যারা আগ্রহী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদেরকে শুধু খাবারের টাকা দিবো।