ঢাকাSunday , 1 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেতু, বিদ্যুৎ ও রেল: তিন মন্ত্রণালয়ের ব্যয় সংকোচনে ৪ নির্দেশনা

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের তিন মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। আর এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে চারটি পদ্ধতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া সই করে চিঠিতে এসব নির্দেশনাগুলো জানানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও রেল পথ মন্ত্রণালয়ের জন্য এসব নির্দেশনা কার্যকর হবে। চিঠিতে বলা হয় অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রতা সাধন করতে হবে; ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে, প্রয়োজনে কার পুলিং করতে হবে; উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে; ইতিপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুততার সাথে কার্যকর করতে হবে।