কুমিল্লা জেলার লাকসাম থানার অধীনস্থ সাতবাড়িয়া এলাকায় স্থানীয় মসজিদে শুক্রবার দুপুর ৩ টায় এই ত্রাণ বিতরণ করা হয়। আই আই ইউ এম এর কয়েকজন সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে ফান্ড কালেকশন করার এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন। জ্ঞান ও পূণ্যের বাগান খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের বহু সাবেক বাংলাদেশী শিক্ষার্থী ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাদের সহযোগিতায় বিভিন্ন সময়ে এই কমিউনিটি বিভিন্ন প্রোগাম ও সেবা মূলক কাজ করে থাকেন। ত্রাণ বিতরণ কার্যক্রমটি ভার্চুয়াল ভাবে তার নিজ এলাকার ভলেন্টিয়ারদের দ্বারা পরিচালিত করেন আইআইইউএম এর সাবেক শিক্ষার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আবু সুফিয়ান। তিনি খুবই আনন্দের সহিত অভিমত ব্যক্ত করে বলেন, যারা ফান্ড দিয়ে এবং ফান্ড রেইজ করতে সহযোগিতা করেছেন তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, মালেশিয়া থেকে পিএইচডি গবেষক মোহাম্মদ ঈসা রুহুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. রাজ তুহিন, এডভোকেট আবদুল কাদের, এডভোকেট ওয়ারেসুল আলমসহ সবাই তাকে এই মহৎ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আইআইইউএম কমিউনিটির বাহিরেও যারা ফান্ডে সহায়তা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তাদের বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের শুকনো খাবার চাল, ডাল, তৈল, লবণ, পেয়াজ, রসুন, আলু , ওরস্যালাইন এবং নগদ অর্থ। প্রায় ১০০টি পরিবাবের মাঝে এ গিফট সামগ্রী (ত্রাণ সাহায্য) বিতরণ করা হয়।
মালেশিয়া থেকে পিএইচডি গবেষক মোহাম্মদ ইসা রুহুল্লাহ বলেন, তাদের ফান্ড কালেকশন চলমান আছে বন্যা পরবর্তী যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকবে এই কমিউনিটি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে আইআইইউএম কমিউনিটি পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেজন্য আই আই ইউ এমের বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার পাশাপাশি সর্ব সাধারন সামর্থবানদেরও এগিয়ে আসার আহবান ব্যক্ত করেন।

