ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে সরকার পাল্টালেও তেল সরবরাহ বন্ধ হবে না: ভারত

Link Copied!

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালিগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না। গতকাল শুক্রবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে (আমাদের) কার্যক্রম প্রভাবিত হয়নি।’ নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও ওয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর. রাথ বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি। আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং (দক্ষিণ আসামের) শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর-পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি।’ এর আগে, ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন। এটি দুই দেশের প্রথম আন্তসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন, যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে।