ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

Link Copied!

দেশের ১১টি জেলায় বন্যায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরও একজন। এ ছাড়া, প্রায় ৭ লাখ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। শনিবার দুপুরে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বন্যাকবলিত জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৬৮টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা ৫০৪ টি। চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বন্যায় বর্তমানে ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে এখনো। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন। এ ছাড়া, বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন এবং নিখোঁজ ১ জন। তিনি মৌলভীবাজারের বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী এবং ১২ জন শিশু। এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন ১৪ জন, ফেনীতে ২৩ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।