ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলো জ্বালানি তেলের দাম

Link Copied!

সারাদেশে কমেছে জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। এ মূল্য আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। শনিবার এ মূল্য তালিকা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বা সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় আজ শনিবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুন:নির্ধারণ করা হলে। মূল্য তালিকায় বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৬ দশমিক ৭৫ টাকা। এ থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের বর্তমান মূল্য প্রতি লিটারে ১২৭ টাকা। ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। অকটেনের বর্তমান মূল্য ১৩১ টাকা, ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার করা হয়েছে।