ঢাকাThursday , 29 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সহায়তায় ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকা প্রদান তথ্য মন্ত্রণালয়ের

Link Copied!

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক দিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা।
আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫টি চেকের মাধ্যমে মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে এ টাকা জমা দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারিদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৫ আগস্ট এক দিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে সমিতির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য ৩ লাখ টাকার চেক হস্তান্তর করে। এসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।