নিজস্ব প্রতিবেদক : সৌদি প্রবাসী ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় দেবর আলমগীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক আসামি আলমগীরকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড ও ধর্ষণ শেষে হত্যা করে লাশ গুম করার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। এছাড়া আসামি রিপন ও রাহিদ হাসান মিলনকে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

