ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুণ্ঠিত অস্ত্র জমা দিতে সময় বেঁধে দিল পুলিশ

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ কারো কাছে থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। অন্যথায় কারও কাছে এ ধরনের অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা/ইউনিট অথবা ডিউটিস্থল হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত লুট হওয়া এক হাজার ৮৯০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯২ হাজার ৯২টি গুলি, দুই হাজার ৮৮০টি টিয়ার শেল এবং ২৯৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।