ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঋণ নিয়ে চলা যাবে না, রাজস্ব বাড়াতে হবে

Link Copied!

এনবিআরের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব আহরণ বাড়িয়ে কর–জিডিপির অনুপাত বাড়াতে হবে। দেশের উন্নয়নে প্রচুর অর্থ প্রয়োজন। এক্ষেত্রে সারাক্ষণ সরকার ঋণ নিয়ে চলতে পারে না। মঙ্গলবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি এসব কথা বলেন। দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা আছে জানিয়ে তিনি বলেন, রাজস্ব আদায় এনবিআরের কাজ, কিন্তু এই আদায়টা যেন ম্যাক্সিমাম ও নিয়মমাফিক হয়। মানুষের যাতে কষ্ট না হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের কিছু ইস্যু আছে। বন্দরে তাদের পণ্য দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। বিল অব লেডিং, বিল অব এন্ট্রি- এসব সময়মতো করতে হবে। তবে যদি কাগজপত্র না থাকে- তো তা চাইবেন কর্তৃপক্ষ। তবে মোদ্দা কথা সরকারের তরফ থেকে কোনো বাধা দেওয়া যাবে না। কালো টাকা সাদা করার বিধান বলবৎ থাকবে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ সম্পর্কে এখন কিছু বলা যাবে না। এবার হলিস্টিক অ্যাপ্রোচে এনবিআর রিফর্মের (সামগ্রিকভাবে এনবিআর সংস্কারের) উদ্যোগ নেওয়া হবে। এনবিআরের প্রসারে যুক্তরাষ্ট্রে ট্রেজারি বিভাগ সহায়তার প্রস্তাব দিয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি দেখছি। ওইদিকে আবার ফরেন শেয়ারবাজারসহ আর্থিক খাত সংস্কারে ব্রিটিশ রাষ্ট্রদূত প্রস্তাব দিয়েছেন। আমাদের দেশে যারা এক্সপার্ট আছেন, তাদের সঙ্গে কথা বলবো। তাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে বাইরের দিকে কেন তাকাবো। এসময় এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।