ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় বাড়ছে উদ্বেগ, উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশ-ভারত সম্পর্কে

Link Copied!

বাংলাদেশের জনগণের একটি বৃহৎ অংশের মধ্যে গত কয়েক বছর ধরে প্রবলভাবে বেড়েছে ভারতবিরোধী মনোভাব। তাঁদের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে যেন তেন প্রকারে ক্ষমতা ধরে রাখতে মদত জুগিয়ে গেছেন। ২১শে আগস্ট উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যায় বাংলাদেশ বিধস্ত হবার পর, আবারো বাংলাদেশিদের কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হয় ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবহিত না করেই ত্রিপুরার একটি বাঁধ থেকে পানি ছাড়ার জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে, ছাত্ররা অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত বিরোধী স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধির একজন নাহিদ ইসলাম ঢাকায় সাংবাদিকদের বলেন, “সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতা প্রদর্শন করেছে।” একটি ফেসবুক পোস্টে, তিনি লিখেছেন: “যে প্রজন্ম ভারতকে আমাদের শত্রু হিসাবে দেখে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।” বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদদের মধ্যে একজন, প্রয়াত মৌলানা আবদুল হামিদ খান ভাসানী যিনি অভিযোগ তুলেছিলেন, ভারত বাংলাদেশকে আন্তঃসীমান্ত নদীগুলির পানি থেকে বঞ্চিত করছে, এটি তাঁরই একটি উদ্ধৃতি। ভারত এবং বাংলাদেশ গঙ্গা (পদ্মা), তিস্তা এবং ব্রহ্মপুত্র (যমুনা) সহ ৫৪টি আন্তঃসীমান্ত নদী ভাগ করে। ইউনূস প্রশাসনের ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, এমনকি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে “পানি সন্ত্রাস” এর দায়ে অভিযুক্ত করেছে। অন্য একটি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, “আমরা তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত জব্দ হবে।” তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা বিরাজ করছে। ভারতের অভ্যন্তরীণ বাধ্যবাধকতার কারণে তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের প্রস্তাব গ্রহণে ভারতের সিদ্ধান্তহীনতাকে কাজে লাগাতে চাইছে চীন। নাহিদ ইসলামের মন্তব্যের ভার রয়েছে, কারণ তিনি ছাত্র বিক্ষোভের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। যে বিক্ষোভ হাসিনার ১৫ বছরের শাসনকে উৎখাত করেছিল। নাহিদ বর্তমানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান। বৃহস্পতিবার, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে, ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি জারি করে বন্যার কারণ ব্যাখ্যা করেছে।