ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হাসিনা, শাজাহান ও নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আ’লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, কেন্দ্রীয় আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসেনর সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।  সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন। এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় গুলিতে নিহত হয় তাওহিদ। পরে জালিম সরকারের ভয়ে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে মাদারীপুরের সাবেক চার এমপিকে। তারা হলেন শাজাহান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ ও খালাসী বংশধর থেকে নোটারী পাবলিক করে বংশ পরিবর্তন করে আসা নূর-ই আলম লিটন চৌধুরী। এ ছাড়া অন্য আসামিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান,
সাবেক পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি রয়েছে আরো ৭০০ জন। তবে মামলার বাদী কামরুল হাসানের সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগত রয়েছে।