ঢাকাMonday , 26 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলকে ‘কেপিআই’ ঘোষণা করা হবে: সড়ক উপদেষ্টা

Link Copied!

ভাঙচুর ঠেকাতে আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেলকে জরুরি সেবা (কেপিআই) হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান। এ সময় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।
মেট্রোরেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রোরেলকে এসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সরকার দুর্বল সরকার নয়, এ সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বিগত সরকারের আমলে সংঘটিত সব ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে নূন্যতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।