ঢাকাSunday , 25 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

Link Copied!

৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২ হাজার ৭৪টি। এ ছাড়া এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।