ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল চালু হচ্ছে আজ

Link Copied!

এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ রোববার পুনরায় চালু হচ্ছে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে। এর আগে গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মেট্রোরেলের কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার আশা ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।   সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক মেট্রোরেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি অতিদ্রুত মেট্রোরেল চালুর বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি এ দুটি স্টেশনের কার্যক্রম দ্রুত চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের পরিবারের মাঝে অনুদান তুলে দেন।