ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা দুর্গতদের মাঝে ডা. রফিকের নেতৃত্বে এাণ বিতরণ

Link Copied!

ভারত থেকে আসা পানিতে নোয়াখালী, ফেনীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। সামগ্রিক বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম এর নেতৃত্বে বন্যা কবলিত নোয়াখালীর ৫ টি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জোন রাজগন্জ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ (পুরাতন ভবন), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ ( নতুন ভবন) এবং বেগমগঞ্জ দুর্গাপুরে ত্রাণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন ভারতীয় আগ্রাসনের সৃষ্টি এই বন্যা পরিস্থিতি। যার ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আরো অনেক জেলা। আজকের এই কৃত্রিম যে পরিস্থিতি ভারত সৃষ্টি করেছে তাতে লক্ষ লক্ষ লোক বন্যার কবলে পতিত হয়েছে এবং মানুষ গৃহবন্দী সহ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পরেছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই প্রেক্ষিতে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। এবং আগামীতেও আপনাদের যেকোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) আপনাদের পাশে থাকবে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।