বন্যার কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় জয়ন্তিকা এক্সপ্রেস নিয়মিত শিডিউল অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, গত পরশু থেকে ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয় যায়। আজ সকালে ওই রুটে শিডিউল অনুযায়ী ট্রেন চালু হয়েছে। সকালে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।

