ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম নিক্ষেপ

Link Copied!

ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা। শনিবার (২৪ আগস্ট) বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হয় মানিককে। পরে আদালত তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নানা কারণে বিতর্কিত ও সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। কয়েকজন তাকে মারতে তেড়ে আসেন। তবে পুলিশি পরিস্থিতি সামাল দেয়। এর আগে, শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।