ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০০ টন ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে শায়খ আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক
August 22, 2024 8:15 pm
Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তায় ৫০০ টন ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন দেন তিনি। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, গতকাল তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্রাক ফেনীর উদ্দেশে চলে গেছে। আজ ও কাল সেসব মাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এ জন্য প্রথম ধাপে আমরা ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দিচ্ছি।এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধারকাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
দ্বিতীয় ধাপে আমরা আরো ৩৫ হাজার পরিবারের জন্য শুকন ও ভারী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করছি। যার জন্য ৫০০ টন মালপত্র কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছি। যার মধ্যে আছে ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল (২ লিটারের) ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল (৫ লিটার) এবং দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। এসব মাল ঢাকায় প্যাকেজিং হবে কাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ইনশাআল্লাহ।
যারা এ কাজে শরিক হতে চান, তাদের তার (আস-সুন্নাহ ফাউন্ডেশন) যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া প্যাকেজিংয়ের কাজে যারা স্বেচ্ছাসেবা দিতে চান, কাল সকাল ৭টা ও বিকেল ৩টায় (যার যার সুবিধা অনুযায়ী দুই শিফটে) মাদরাসাতুস সুন্নাহর মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে বলেও জানান শায়খ আহমাদুল্লাহ।