ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তারা।শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।তবে একটি সূত্রে জানা যায়, কলেজটির ছাত্রদের তোপের মুখে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।